পাকিস্তানি ব্যাটারদের যা করা উচিত ছিল, মুশফিক তা করেছেন: শেহজাদ
গত চার বছরে মোট ১১ টি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। এর মাঝে মাত্র দুইটি সিরিজে জিতেছে মাত্র বছর দশেক আগেই টেস্ট র্যান্কিংয়ের শীর্ষে থাকা দলটি। একসময় বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১২ টিতেই জেতা দলটি টানা চার টেস্টে বাংলাদেশের কাছে হারের দাড়প্রান্তে এখন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদের তাই প্রশ্ন, এরচেয়ে কত আর নিচে নামবে পাকিস্তান ক্রিকেট?