বাংলাদেশ পাকিস্তানকে ‘ভালোবাসি’ বলে হারিয়ে দিয়েছে: শেহজাদ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
আহমেদ শেহজাদ, ফাইল ফটো
আহমেদ শেহজাদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর রীতিমত সমালোচনা ঝড় বইছে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে। দেশটির সাবেক ক্রিকেটাররা রীতিমত ধুয়ে দিচ্ছেন। এমন হার মেনে নিতে পারছেন না কেউ। নিজেদের ইউটিউব চ্যানেলে পাকিস্তানী ক্রিকেটারদের সমালোচনা করে একের পর ভিডিও পোস্ট করছেন। পাকিস্তানী ক্রিকেটারদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদও।

ঘরের মাঠে পাকিস্তানকে সাদা পোশাকে ২-০ ব্যবধানে ২০২৪ সালেই হারিয়ে এসেছিলো বাংলাদেশ। এরপর ঘরের মাঠে প্রথমবারের মতো একই ফরম্যাটে হারালো। সেটাও ৫ দিন শাসন করে, চালকের আসনে বসে। এমন হার দেখে রীতিমত রাগে ক্ষোভে ফুসছেন শেহজাদ।

তিনি বলেন, 'ভাই, তোমাদের দিয়ে হবে না। তোমাদের দিয়ে হবে না। যেমনটা আগে বলা হতো যে, তোমাদের আসে না (তোমরা জানো না কীভাবে খেলতে হয়)। ২০২৪ সালে বাংলাদেশ তোমাদের যে টেস্ট সিরিজে হারিয়েছিল, মনে আছে তো? সেটাও কোনো 'ফ্লুক' ছিল না। এরপর ওয়ানডে সিরিজ হারাল, সেটাও ফ্লুক ছিল না। তোমরা বলেছিলে ফ্লুক।'

'নিজেদের ঘরে ডেকে এনে আজ আবার পুরো প্রায় পাঁচ দিন তারা ডোমিনেট করল এবং শেষ পর্যন্ত ম্যাচটা নিয়ে চলে গেল। তোমাদের একদম শেষ করে দিল। তারা 'আমি তোমাকে ভালোবাসি' বলে বলে তোমাদের চারপাশে জাল বিছিয়ে দিল, তারপর একপাশে সরিয়ে দিল।'

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে রীতিমত ধুয়ে দেন শেহজাদ। পারফরম্যান্সের কারণে মাসুদ অধিনায়ক নয়, বরঞ্চ ইংরেজি জানেন বলেই তাকে অধিনায়ক বানানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কটাক্ষ করে মাসুদ বলেন, 'একটু তো লজ্জা-শরম থাকা দরকার। পাকিস্তান ক্রিকেটকে তোমরা কোথায় নিয়ে গেছ? শান মাসুদ তোমাদের অধিনায়ক। দেখুন, সে ভালো ছেলে, আমাদের সাথেও খেলেছে কিন্তু সে লিডার নয়। সে লিডার নয়।'

'শুধু ইংরেজি বলা কি অধিনায়কত্বের একমাত্র ক্রাইটেরিয়া (মাপকাঠি)? তাহলে আগামীতে মায়েদের বলে দিন যেন বাচ্চাদের ইংরেজি ভাষার কোর্স করিয়ে দেয়, বাকি ক্রিকেট আসুক বা না আসুক, সরাসরি অধিনায়ক হয়ে যাবে তোমাদের ছেলে। এটা মানুষকে বলা শুরু করে দিন।'

আরো পড়ুন: