ভারতের মাটিতে অ্যাশেজ আয়োজনে আগ্রহী অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লাল বলের দ্বৈরথ অ্যাশেজ সিরিজ ভবিষ্যতে ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। ভারতের ক্রিকেট বাজারকে আরও বিস্তৃতভাবে কাজে লাগানোর লক্ষ্য থেকেই এমন ভাবনা সামনে এসেছে। এর আগে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচও ভারতে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল তারা।