এশিয়ান গেমসে শান্তর বদলি শামীম
এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থ হওয়ায় জাপান থেকে আগামীকালই দেশে ফিরে আসছেন বাংলাদেশের এই ব্যাটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছে বিশেষ একটি সূত্র। এবার জানা গেছে শান্তর বিকল্প হিসেবে এশিয়ান গেমসে যাচ্ছেন শামীম পাটোয়ারী। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে শামীমের নাম ঘোষণা করেনি।