এশিয়ান গেমসে শান্তর বদলি শামীম

এশিয়ান গেমস
শামীম হোসেন পাটোয়ারী
শামীম হোসেন পাটোয়ারী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। অসুস্থ হওয়ায় জাপান থেকে আগামীকালই দেশে ফিরে আসছেন বাংলাদেশের এই ব্যাটার। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছে বিশেষ একটি সূত্র। এবার জানা গেছে শান্তর বিকল্প হিসেবে এশিয়ান গেমসে যাচ্ছেন শামীম পাটোয়ারী। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে শামীমের নাম ঘোষণা করেনি।

সেমি ফাইনাল থেকে এই টুর্নামেন্টে খেলতে পারবেন এই অলরাউন্ডার জানা গেছে এমনটাই। এদিকে শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়ান গেমস দিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে জায়গা করে নিয়েছিলেন শান্ত।

মূলত স্ট্রাইক রেটের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন তিনি। সর্বশেষ বিপিএলেই দারুণ পারফরম্যান্স করে টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পাওয়ার দাবি জানিয়ে রেখেছিলেন তিনি। সেই অপেক্ষা ঘুচে গিয়েছিল এশিয়ান গেমসের দলে ফিরে।

২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ইভেন্টে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান খেলেছে প্রথম রাউন্ডে।

২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই আসরের ফাইনাল ৩ অক্টোবর। আগামীকাল (২৯ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে হয়েছে নারী ক্রিকেটের ম্যাচ। এই আসরে কোনো পদক পায়নি বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

আরো পড়ুন: