শামীমের ফিফটিতে টপ এন্ডে টানা তৃতীয় জয় এইচপির

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ
শামীম পাটোয়ারী
শামীম পাটোয়ারী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঝারি মানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। ভিক্টোরিয়া একাডেমি একাদশের বিপক্ষে টপ অর্ডারের সবাই ব্যর্থ হলে হাল ধরতে হয় অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারীকে। দুইজনের ৮৩ রানের জুটিতে শেষ পর্যন্ত সহজ জয় পায় এইচপি। অপরাজিত ফিফটি করে বাংলাদেশকে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় এনে দেন শামীম।

‎১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন হাবিবুর রহমান সোহান। তৃতীয় ওভারেই ফিরে যান আরিফুল ইসলামও। গত ম্যাচের দুই নায়ক জিশান আলম ও সাব্বির রহমান দ্রুত ফিরে গেলে ৩৭ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। সবশেষ ম্যাচে ফিফটির দেখা পাওয়া সাব্বির এদিন ১৪ বলে ৫ রান করে ক্যালাম স্টোর বলে বোল্ড হন।

‎এরপর এইচপির হাল ধরেন অধিনায়ক ইরফান ও শামীম। ৮৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান এই দুজন। ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন এইচপি অধিনায়ক। জয় থেকে ১২ রান দূরে থাকতে স্যাম ইলয়টের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

‎কিন্তু অন্যপ্রান্তে অর্ধশতক তুলে নেন শামীম। ৩৩ বলে ৩ ছক্কা ও দুই চারে ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। অন্যপ্রান্তে সাকলাইন ৬ রানে অপরাজিত থেকে ১৬ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেন বাংলাদেশের। ভিক্টোরিয়া একাদশের হয়ে হ্যারি হোয়েকস্ট্রা ২ টি এবং আরিয়ান শর্মা, ইলিয়ট ও স্টো একটি করে উইকেট নেন।

‎‎এর আগে ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে নানে ভিক্টোরিয়া। দ্বিতীয় ওভারেই ভিক্টোরিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ রুবেল। ১ রান করা ক্যাম্পবেল ক্যালাওয়েকে বোল্ড করেন তিনি। এক ওভার পরে আবারও ভিক্টোরিয়া শিবিরে আঘাত হানেন রুবেল। ১১ রান করা উইকেটরক্ষক ব্যাটার লিয়াম ব্ল্যাকফোর্ডকেও বোল্ড করেন তিনি।

‎এরপর ভিক্টোরিয়ার হাল ধরার চেষ্টা করেন উইল সুদারল্যান্ড। ২৫ বলে ৩০ রান করা সুদারল্যান্ডকে স্পিনার রাকিবুল হাসান স্টাম্পিংয়ের ফাঁদে ফেললে ৬৯ রানের দলে পরিণত হয় ভিক্টোরিয়া। ছয় নম্বরে নামা অধিনায়ক স্যাম হার্পার এরপর পাল্টা আক্রমণ চালান বাংলাদেশের বোলারদের ওপর। ১ ছক্কা ও ছয়টি চারে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ভিক্টোরিয়া অধিনায়ক। অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া।

‎ইনিংসের শেষ ওভারে হার্পারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন পেসার রিপন মন্ডল। এর সাথেই শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস। ১৩১ রানে অলআউট হয় তারা। বাংলাদেশ এইচপির হয়ে রুবেল চারটি,রাকিবুল তিনটি, রিপন ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন।

‎‎১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন হাবিবুর রহমান সোহান। তৃতীয় ওভারেই ফিরে যান আরিফুল ইসলামও। গত ম্যাচের দুই নায়ক জিশান আলম ও সাব্বির রহমান দ্রুত ফিরে গেলে ৩৭ রানেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। সবশেষ ম্যাচে ফিফটির দেখা পাওয়া সাব্বির এদিন ১৪ বলে ৫ রান করে ক্যালাম স্টোর বলে বোল্ড হন।

‎এরপর এইচপির হাল ধরেন অধিনায়ক ইরফান ও শামীম। ৮৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান এই দুইজন। ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন এইচপি অধিনায়ক। জয় থেকে ১২ রান দূরে থাকতে স্যাম ইলয়টের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

‎কিন্তু অন্যপ্রান্তে অর্ধশতক তুলে নেন শামীম। ৩৩ বলে ৩ ছক্কা ও দুই চারে ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। সঙ্গে সাকলাইন ৬ রানে অপরাজিত থেকে ১৬ বল আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেন বাংলাদেশের। ভিক্টোরিয়া একাদশের হয়ে হ্যারি হোয়েকস্ট্রা ২ টি এবং আরিয়ান শর্মা, ইলিয়ট ও স্টো একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: