চিন্নাস্বামীতে পাঁচ ও রায়পুরে দুই হোম ম্যাচ খেলবেন কোহলিরা
এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে ১১ জন মারা যাওয়ায় বিরাট কোহলিরা ঘরের মাঠে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও গত কিছুদিন আগে সেই সংশয় কেটে গেছে। নতুন খবর হচ্ছে এম চিন্নাস্বামীতে পাঁচটি হোম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাতিদার, কোহলিরা বাকি দুই ম্যাচ খেলবেন রায়পুরে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।