আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি কিন্তু শিক্ষা নিচ্ছি না: সালাহউদ্দিন
টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটারদের একের পর এক শর্ট বল করলেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানিরা। জিম্বাবুয়ের পেসারদের সেই ফাঁদে বারবার পা দিলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। প্রায় প্রতি ম্যাচেই শর্ট ডেলিভারিতে উইকেট বিলিয়ে দিয়ে আসায় ব্যাটারদের নিয়ে হতাশ মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ স্বীকার করলেন, বাংলাদেশের ব্যাটাররা ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না।