‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কাজ ভারতীয় বোর্ডকে খুশি রাখা’
বাংলাদেশ সফরের দলে থাকলেও আইপিএলের কারণে পাকিস্তান সফরে নেই ট্রাভিস হেড, কুপার কনোলি, বেন ডোয়ারশিস এবং জাভিয়ের বার্টলেট। বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। আইপিএলের জন্য জাতীয় দলের সিরিজে তারকা ক্রিকেটারদের বাইরে রাখার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি মার্ক টেলর। বিশ্ব ক্রিকেটে আইপিএল ও বিসিসিআইয়ের প্রভাবের উদাহরণ দিতে টেলর জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার এখন প্রধান দায়িত্ব হচ্ছে ভারতীয় বোর্ডকে খুশি করা।