বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাজকে বিষয়টি দিলীপের চুক্তি নবায়ন না করার বিষয়টি। সর্বশেষ ইংল্যান্ড সফরে ভারতের সঙ্গে কাজ করেছেন দিলীপ। তাকে আর ভারতের কোচিং প্যানেলে দেখা যাবে না।
এই বিষয়টি নিশ্চিত করে সাইকিয়া বলেন, ‘হ্যাঁ, দিলীপের এক বছরের বর্ধিত চুক্তির মেয়াদ শেষ হয়েছে।’
এর আগে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটেও দায়িত্ব ছেড়েছেন। ফলে অল্প সময়ের ব্যবধানে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ থেকে বিদায় নিচ্ছেন দুই গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ সালে আর শ্রীধরের স্থলাভিষিক্ত হয়ে ভারতের ফিল্ডিং কোচ হন টি দিলীপ।
সে সময় প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে পরশ মাব্রে ও বিক্রম রাঠোরের সঙ্গে সাপোর্ট স্টাফে যোগ দেন তিনি। গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পরও আগের সাপোর্ট স্টাফ থেকে একমাত্র দিলীপই দায়িত্বে ছিলেন। রোহিত শর্মার সুপারিশে তাকে রেখে দেয়া হয়েছিল।
২০২৪ সালে গম্ভীরের কোচিং স্টাফে যোগ দেওয়া দিলীপের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের মে পর্যন্ত। পরে অস্থায়ীভাবে তার চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিসিআই। সেই চুক্তি অনুযায়ীই ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি।
সর্বশেষ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের ফিল্ডিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে সহজ ক্যাচ হাতছাড়া করার ঘটনায় ফিল্ডিং কোচ হিসেবে দিলীপের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। এর ফলেই ধারণ করা হচ্ছিল দিলীপের সঙ্গে আর চুক্তি বাড়াবে না বিসিসিআই। হয়েছেও তাই।