কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের বড় জয়
কুলদীপ যাদবের ঘূর্ণির পর অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ২৯৫ রান করে ক্যারিবিয়ানরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এই লক্ষ্যও মামুলী বানিয়ে দেন কোহলি-গিলরা। তারা মাত্র ২ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৪১.৪ ওভারের মধ্যে।