নির্বাচকরা উপযুক্ত মনে করলে সাকিব খেলবে: বুলবুল
সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আবারও বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে দেশে ফেরানোর ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিব আদতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।