এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও জাকারিয়া আহমেদ। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদারও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার মোহাম্মদ আল আলি, সিনিয়র এক্সিকিউটিভ সোহেল হোসেন (পাপ্পু), স্টোরকিপার তোফায়েল আহমেদ, হেড কিউরেটর শফিউল আলম বেলাল এবং সংশ্লিষ্ট গ্রাউন্ডসম্যানরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিচ নির্মাণ কাজ সম্পন্ন হলে স্থানীয় ক্রিকেটাররা উন্নতমানের অনুশীলনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে নতুন ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।