এজন্য সময় নিয়ে বিপিএল আয়োজন করতে চায় তারা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিসিবিতেও এসেছিল বড় পরিবর্তন। সভাপতি হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। সেই সময় প্লেয়ারদের পারিশ্রমিক কমিয়ে হলেও বিপিএল আয়োজনের জন্য তৎকালীন বোর্ডকে অনুরোধ করেছিলেন তামিম। এবার তামিম নিজে বোর্ড সভাপতি হয়ে বিপিএল আয়োজন করছে না এ কারণে সমালোচিত হতে হচ্ছে তাকে।
তবে তামিম জানিয়েছেন বিপিএল আয়োজনের প্রস্তাবের কথা সবাই আলোচনা করলেও তিনি দুটি ফ্র্যাঞ্চাইজিকে ফ্র্যাঞ্চাইজি দিতে মানা করেছিলেন তিনি। এই বিষয়টি নিয়ে কথা বলেন না কেউ। বৃহস্পতিবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে এসব নিয়েও কথা বলেছেন তিনি।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি একজন ক্রিকেটার হিসেবে ওই সময় যিনি সভাপতি ছিলেন, তার কাছে গিয়েছি। অনুরোধ করেছি। জোরপূর্বক বিপিএল করা হয়েছে, এটা বলাটা ভুল। আমরা বলেছি যে এটা তো এটা করেন ভাই। তা না হলে আমাদের ক্রিকেটারদের ক্ষতি হবে। আবার ২০-২৫ শতাংশ (পারিশ্রমিক) কমায় দেব। সবই সত্যি।’
তামিম যোগ করেন, ‘কী হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। যে সভাপতির (ফারুক) কাছে আমরা গিয়েছিলাম, আমি তাঁকেই এক সপ্তাহ পরে এসে এটাও বলেছি যে, এই দুই ফ্র্যাঞ্চাইজিকে দল দিয়েন না। আপনি ঝামেলায় পড়বেন। তার একটা ফ্র্যাঞ্চাইজি ছিল রাজশাহী।’
তামিম সংবাদ সম্মেলনের শেষদিকে স্পষ্ট করেছেন সাবেক দুই বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলকে তিনি টার্গেট করেননি। সাবেক ক্রিকেটার হিসেবে তাদের প্রতি তার সম্মান অটুট আছে। বোর্ডের পক্ষ থেকেও এই সম্মান অটুট থাকবে। তবে তাদের মতামতের ওপর ভিত্তি করেই উত্তর দিয়েছেন তিনি।
তামিম বলেন, 'আমি বারবার একটা কথা বলে আসছি নির্দিষ্ট কাউকে আমি টার্গেট করছি না। উনারা (ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল) দুজন সাবেক ক্রিকেটার ছিলেন উনারা ওতটুকু সম্মান আমি এবং আমার বোর্ড থেকে সবসময় পাবেন। অন্যথায় উনাদের মতামত...। উনাদের কোনো মতামত থাকলে আমি কিছু উত্তরও দিয়েছি, পুরো সম্মান দিয়েই রেখেছি। আমি এটা মেইনটেইন করতে চাই।'