সাংবাদিকদের ‘লাভ অ্যান্ড হেইট’ রিলেশনশিপ বজায় রাখার পরামর্শ তামিমের
সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটা প্রায়শই বন্ধুত্বপূর্ণ। তবে কখনো অযাচিত সমালোচনার জেরে সম্পর্কে তিক্ততা দেখা যায়। তামিম ইকবাল মনে করেন, ক্রিকেটার ও সাংবাদিকদের মধ্যে লাভ অ্যান্ড হেইট সম্পর্কটাই স্বাস্থ্যকর সম্পর্ক। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাশাপাশি এও জানিয়েছেন, কেউ ভালো করলে যেমন প্রশংসা করবেন তেমনি খারাপ করলে যাতে সমালোচনাও করেন।