ছিটকে গেলেন লাথাম, অধিনায়ক নিশাম
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এক ওভারেই তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন জিমি নিশাম। তবে কিউই এই পেসার দারুণ বোলিং করেও ভারতকে আড়াইশ রানেও বেধে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৫৫ রানে থামে ভারত।
এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টস যদি সুপার ফোরে উঠতে না পারে তাহলে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে আলোচনা পাকাপাকি করে রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বদেশি উইলিয়ামসনকে বিপিএলে দেখার অপেক্ষায় আছেন নিশাম। তারকা অলরাউন্ডারের বিশ্বাস, যদি কিন্তু পেরিয়ে বিপিএলে আসবেন উইলিয়ামসন।
চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই বিপিএল ছাড়ার কথা ছিল জিমি নিশামের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে রাজশাহীর হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান সরকার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বায়নের যুগে একটি দেশের ক্রিকেটারের কাছ থেকে আরেক দেশের ক্রিকেটারের শিখে নেয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে খুব বেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন না। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি লিগের সতীর্থদের নিয়মিতই তালিম দিয়ে যাচ্ছেন তিনি। তার কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও।
বিপিএলের এবারের আসরে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। দলটির সঙ্গে কথা বার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে বেশি পারিশ্রমিক দিয়ে এই কিউই অলরাউন্ডারকে দলে ভেড়ায় বিপিএলের আরেক দল রাজশাহী ওয়ারিয়র্স।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বল্প প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। এর খেসারৎও দিতে হয়েছিল তাদের। তবে আগামী বিশ্বকাপে নিউজিল্যান্ড এমন ভুল করতে চায় না। আগামী ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে কিউইরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ হারিস, উসমান খানরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন তারা। জিমি নিশামের ৫ উইকেটের পাশাপাশি জ্যাকব ডাফিদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৮ রানে থামে পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ১০ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। ডানহাতি ব্যাটারের এমন ব্যাটিংয়ে ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
বিপিএলের ফাইনালের আগে ফরচুন বরিশালের বড় চমক ছিল জিমি নিশাম। বরিশালের হয়ে খেলতে প্লে অফের ঠিক পরেই ঢাকায় পা রাখেন এই কিউই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল তাকে নিয়েই চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে বরিশাল।
কিংবদন্তি গলফার টাইগার উডসের জীবনের না বলা সব কথা নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার, টাইগার’ বই হাতে বিমানে বসে আছেন জিমি নিশাম । ইনস্টাগ্রামে প্রকাশ করা স্টোরিতে দেখা যায় বইয়ের ঠিক উপরের অংশে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। অ্যারো চিহৃ দিয়ে নিশাম নিশ্চিত করেছেন বাংলাদেশে আসতে যাচ্ছেন।