ছিটকে গেলেন লাথাম, অধিনায়ক নিশাম

সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড সিরিজ
সতীর্থদের সঙ্গে টম লাথাম ও জিমি নিশাম
সতীর্থদের সঙ্গে টম লাথাম ও জিমি নিশাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।

ব্লান্ডেল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৫ সালের এপ্রিলে। শুক্রবার এডেন পার্কে তৃতীয় টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার পেসার নকোবানি মোকোয়েনার একটি বলে বুড়ো আঙুলে আঘাত পান লাথাম।

অবশ্য চোট নিয়েই ব্যাটিং চালিয়ে যান তিনি এবং অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ম্যাচ শেষে মাঠেই লাথামের আঙুল পরীক্ষা করেন চিকিৎসকরা।

পরদিন সকালে স্ক্যান করানোর জন্য তাকে ক্রাইস্টচার্চে নেয়া হয়। স্ক্যানের ফল পাওয়ার পরই সাউথ আফ্রিকার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ল্যাথামের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জেমস নিশাম।

ক্যারিয়ারের এক দশকের বেশি সময় পর এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই অলরাউন্ডার। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১২তম অধিনায়ক হতে যাচ্ছেন তিনি।

আরো পড়ুন: