বাংলাদেশকে চোখে চোখ রেখে যুদ্ধ করতে দেখতে চান সুজন
মিচেল স্টার্কের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে। লিটন দাসকে দেখা গেছে স্টিথ স্মিথের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে। মাঠের ক্রিকেটের ক্রিকেটের মতো মাঠের বাইরেও অস্ট্রেলিয়াকে ছাড় দেয়নি। টেস্ট ম্যাচ জেতার জন্য দলগুলো যে ধরনের আধিপত্য দেখানোর স্বপ্ন দেখে, বাংলাদেশ সেটাই করেছে। খালেদ মাহমুদ সুজনও বাংলাদেশকে এভাবেই দেখতে চান। পাশাপাশি বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, লিটন-নাজমুল হোসেন শান্তরা যেন চোখে চোখ রেখে যুদ্ধ করে।