‘তুমি চোরাই পথে দলে এসেছো’, শাদাবকে শেহজাদ
সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান। ভারতের বিপক্ষে হারের পর তিনি সাবেকদের সমালোচনার পাল্টা তির ছুড়ে জানান, বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা ভারতকে বিশ্বকাপে হারাতে সক্ষম হয়েছে, যা সাবেকরা পারেনি।