জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র্যাঙ্কিংয়ে অবনমন হলো বাংলাদেশের
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর নিজেরদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর সাত নম্বর জায়গা হারিয়েছে টাইগাররা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন আট নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ব্যাটারদের টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইশান কিশান। স্বদেশী অভিষেক শর্মাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।