১২ পয়েন্টের ৮ পয়েন্টই হারাল পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
পিসিবি
পিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঢাকা টেস্টের চতুর্থ দিন বিকেলে সংবাদ সম্মেলনে এসে সালমান আলী আঘা জানিয়েছিলেন, ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য পেলে বাংলাদেশকে তারা হারিয়ে দেবেন। বাংলাদেশ এমন লক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট সাহসী হবে কিনা সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। নাজমুল হোসেন শান্তর দল সেই চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

লাঞ্চের আগেই ব্যাটিংয়ে নামে পাকিস্তান। অর্থাৎ ম্যাচ জেতার জন্য তখনো পুরোপুরি দুইটা সেশন বাকি ছিল। তবে নিজেদের চ্যালেঞ্জে নিজেরাই উতরে যেতে পারেনি পাকিস্তান। উল্টো নাহিদ রানার আগুনে বোলিং ছারখার হয়ে বাংলাদেশের কাছে হেরেছে ১০৪ রানে।

ঢাকা টেস্টে হারের পর স্লো ওভার রেটের কারণে শাস্তিও পেল সফরকারীরা। এ যেন মরার উপর খাঁড়ার ঘা! নির্ধারিত সময় অনুযায়ী লক্ষ্যমাত্রা থেকে ৮ ওভার দূরে ছিল পাকিস্তান। এমন অভিযোগ তোলেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার কারণে ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সঙ্গে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করেও কাটা হবে। সেই নিয়মে পাকিস্তানকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ৮ ওভার কম করার জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তিন ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ছিল ১২। তাদের পয়েন্ট এখন ৪। অধিনায়ক শান মাসুদ শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরো পড়ুন: