ওয়ানডেতে আমাকে দরকার হবে না: মুশফিক

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সংবাদ সম্মেলনে মুশফিক, বিসিবি
সংবাদ সম্মেলনে মুশফিক, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এর তিন বছর আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের এই কিংবদন্তি ব্যাটার। ফলে শুধু টেস্টেই মুশফিককে দেখা যাচ্ছে এখন। তবে কদিন আগেই গুঞ্জন ওঠে মুশফিককে ওয়ানডেতে ফেরানোর ব্যাপারে।

বিশেষ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই উইকেটরক্ষক ব্যাটারকে ফেরাতে তোড়জোড় শুরু করেন। সেই প্রস্তাব গিয়েছিল মুশফিকের কাছেও। তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। মুশফিক মনে করেন তাকে ছাড়াই ভালো করবে বাংলাদেশের ওয়ানডে দল।

এ প্রসঙ্গে মুশফিক কোনো রাখঢাক না রেখে বলেছেন, 'ওয়ানডে ক্রিকেটের কথা যেটা বললেন হ্যাঁ, আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি মনে করি বাংলাদেশ ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতে যাবে, আমার ওরকম সার্ভিস দরকার হবে না।'

মুশফিকে ফেরানোর গুঞ্জন শুরুটা হয়েছিল মূলত ওয়ানডে দলের বাজে পারফরম্যান্সের কারণে। গত বছর ওয়ানডেতে বাংলাদেশ টানা চারটি সিরিজে হেরেছিল। বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা ছিলেন খুবই অধারাবাহিক। যার ফলে প্রতি ম্যাচেই ধুঁকতে হয়েছে বাংলাদেশকে।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেই দাপট দেখিয়ে জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। ফলে কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ।

আরো পড়ুন: