র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন চাপ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে চলমান আছে কেবল সেই একটি সিরিজই। এই সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন জ্যাকব ডাফি।