ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরো এগোতে চান বুলবুল
২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে সেই সবছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশ দলকে। টাইগারদের সেরা আটে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামার নির্দেশ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।