প্রোটিয়াদের বিপক্ষে খেলা হচ্ছে না হারিসের
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে হারিস রউফকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন হারিস। এরপরই এই পেসারকে নিয়ে শঙ্কা বাড়তে থাকে।
অভিষেকটা মনে রাখার মতো একটা ইনিংসই খেললেন ম্যাথু ব্রিটজকে। ১১ চার ও ৫ ছক্কায় ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ব্রিটজকের এমন ইনিংসের পরও অবশ্য জিততে পারেনি সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের হারতে হয়েছে ৬ উইকেটে। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে কিউইদের জিতিয়েছিলেন গ্লেন ফিলিপস।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচ হারের পর পাকিস্তানের একাদশ নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি জানিয়েছেন সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হারল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। গ্লেন ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতেই মূলত ম্যাচটি জিতেছে কিউইরা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে যুক্ত হয়েছেন জ্যাকব ডাফি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলতে থাকা লকি ফার্গুসনের ব্যাকআপ হিসেবে তাকে দলে নিয়েছে কিউইরা। ৩ ফেব্রুয়ারি ওয়ানডে দলের সঙ্গে পাকিস্তানে যাবেন ডাফি।
আগেই জানা ছিল একটি ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারবে পাকিস্তান। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। শনিবার এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে নিয়ে মুলতানে হওয়ার কথা ছিল ত্রিদেশীয় সিরিজ। তবে মাসখানেক আগে ভেন্যুতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজটি হবে লাহোর ও করাচিতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।