রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে রান বন্যা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৬৪০ রান হয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ধানমন্ডি। মূলত ইয়াসির আলী চৌধুরির ১২১ বলে খেলা ১৪৩ রানের ইনিংসে এই বিশাল পুঁজি পায় ধানমন্ডি।