হায়দরাবাদে পেইনের বদলি কোয়েতজি
চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরবাদের পেসার ডেভিড পেইন। তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েতজিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরবাদের পেসার ডেভিড পেইন। তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েতজিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগেই জানা গেছে চোটের কারণে আইপিএলের এবারের মৌসুম থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্যান্টন। এবার তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কনোর এস্টারহুইজেনকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত ১০ এপ্রিল গৌহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করার কারণে রাজস্থান রয়্যালসের দল ম্যানেজার রোমি ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং তাকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভিন্দার শাস্তি পেলেও একই ঘটনায় জড়িয়ে থাকা বৈভব সূর্যবংশীকে কোনো শাস্তি দেওয়া হয়নি। বিসিসিআই মনে করেছে, সূর্যবংশী কোনো ধরনের অনিয়মে জড়িত ছিলেন না এবং তাকে কেবল লিগের নিয়মকানুন আরও ভালোভাবে বোঝানোর প্রয়োজন রয়েছে।
জয় দিয়ে আইপিএল শুরু করেছিলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর টানা চার ম্যাচ হেরে খেই হারিয়েছে তারা। এদিকে দলের মধ্যেও নানান অন্তর্কোন্দলের কানাঘুষা ছড়াচ্ছে চারদিকে। এমন অবস্থায় ঘুরে দাড়াতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে বলে জানান হার্দিক পান্ডিয়া।
গোড়ালির চোটে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি পেসার ডেভিড পেইন। ফলে পেস বোলিং আক্রমণ নিয়ে আরও বিপদে পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি। পেইন নিজেও বদলি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি বদলি হয়েছিলেন জ্যাক এডওয়ার্ডসের।
পেসার খলিল আহমেদকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে তিনি চলতি আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
আইপিএলের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। এর মাঝেই অপমানজনক এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। গত পাঁচ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে একটি বিশেষ গান বাজিয়ে পুরো চেন্নাইকে অপমান করা হয়েছে দাবী করে আইপিএল গর্ভানিং কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে স্বস্তির খবর পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোট কাটিয়ে অবশেষে তিনি আবার দলে ফিরতে প্রস্তুত। ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
এবারের আইপিএলে পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। খেলোয়াড়দের ইনজুরি বড় বিপাকে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। পাশাপাশি কাঠগড়ায় টিম ম্যানেজমেন্টের ভুল পরিকল্পনাও। নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কেনা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ। তবুও তাকে এই উচ্চমূল্যের কথা চিন্তা করে খেলিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তগুলোই কলকাতার ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ইংলিশ পেসার ব্রাইডন কার্সের চোটের ধাক্কা সামলে নতুন করে বোলিং বিভাগ সাজাতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি শুরুতে কার্সের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। ফলে কার্সের বদলি নিতে হচ্ছে তাদের।
আইপিএলের এবারের মৌসুমটি মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শুরুর দিকের টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। দলটির অধিনায়ক এবার বড় ধরনের জরিমানার কবলে পড়েছেন। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন রাহানে।
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বৈভব সূর্যবংশী। প্রতি ম্যাচেই ধ্বংসাত্বক সব ইনিংস খেলে একাই ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচের মোড়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এসে থামতে হলো দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনারকে। হায়দরাবাদের অভিষিক্ত পেসার প্রফুল হিঞ্জের বলে শূন্য রানে আউট রাজস্থানের এই 'সেনসেশন'। আর তাতেই যেন ঠিক প্রমাণিত হলো সূর্যবংশীকে নিয়ে ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের সেই 'তত্ত্ব'।