গুজরাটে ব্যান্টনের বদলি এস্টারহুইজেন

আইপিএল
কনর এস্টারহুইজেন
কনর এস্টারহুইজেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগেই জানা গেছে চোটের কারণে আইপিএলের এবারের মৌসুম থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্যান্টন। এবার তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কনোর এস্টারহুইজেনকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স।

২৪ বছর বয়সী এস্টারহুইজেন সাউথ আফ্রিকার তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। গত মাসে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৪৫.৯৮ স্ট্রাইক রেটে ২০০ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হন এবং নিজের অভিষেক সিরিজেই জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তার পারফরম্যান্সে ভর করে সাউথ আফ্রিকা ৩-২ ব্যবধানে সিরিজ জেতে। ওই পাঁচ ম্যাচে তিনি ১৩টি ছক্কাও হাঁকান।

এস্টারহুইজেন আগে এমআই কেপ টাউন এবং সাম্প্রতিক সময়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে এসএ টোয়েন্টিতে খেলেছেন। জানা গেছে তাকে দলে ভেড়াতে ৭৫ লাখ ভারতীয় রুপি খরচ করতে হচ্ছে গুজরাটকে।

দলটিতে জস বাটলারের বিকল্প উইকেটকিপার হিসেবেও বিবেচনায় থাকবেন তিনি। এবারের আসরটি ভালো মন্দের মিশেলে শুরু হয়েছে গুজরাটের। দুটি করে জয় ও হার রয়েছে তাদের নামের পাশে। শুক্রবার আহমেদাবাদে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা।

আরো পড়ুন: