গান পছন্দ না হওয়ায় বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযোগ ধোনিদের

আইপিএল
টসের সময় রুতুরাজ গায়কোয়াড় ও রজত পাতিদার, ফাইল ফটো
টসের সময় রুতুরাজ গায়কোয়াড় ও রজত পাতিদার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‎আইপিএলের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। এর মাঝেই অপমানজনক এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাদের। গত পাঁচ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে একটি বিশেষ গান বাজিয়ে পুরো চেন্নাইকে অপমান করা হয়েছে দাবী করে আইপিএল গর্ভানিং কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

‎'দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি' শিরোনামের গানটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। ২০২২ সালে মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে মুক্তি পাওয়া গানটির গায়ক গণ আপপু। গানটি মূলত দক্ষিণ ভারত তথা চেন্নাই অঞ্চলের খাবারগুলোকে কেন্দ্র করে হাস্যরসাত্মক কথা দিয়ে তৈরি। ২০২৫ সাল থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জিনিসকে ব্যাঙ্গ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই গান।

‎তাই চেন্নাই ও বেঙ্গালুরুর খেলা চলাকালীন স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বারবার এই গানটি বাজানোর ঘটনাকে ভালোভাবে নেয়নি চেন্নাই। চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কাশি বিশ্বনাথান বলেন, ' ডিজে-রা সাধারণত দলগুলোর ঘরের মাঠে দলকে সমর্থন করার জন্যই গান বাজিয়ে থাকেন। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাপারটা ভিন্ন। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু মন্তব্যও করা হয়। বিষয়টি বিবেচনার জন্য আমরা বিসিসিআইকে চিঠি দিয়েছি।'

‎এই গান নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। ২০২৫ সালে বেঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা এই গানটি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে। এতে ব্যাপক ক্ষুদ্ধ হয়েছিলেন চেন্নাই সমর্থকতা।

এর কিছুদিন পর চেন্নাই নিজেদের ঘরের মাঠ চিপকে বেঙ্গালুরুকে আতিথ্য দেবার সময় জিতেশ আউট হবার পর এই গান বাজানো হয়েছিল। তাই বিনোদন ছাপিয়ে ভাইরাল এই গানটি একে অপরকে আক্রমণ করার উপাদানে পরিণত হয়েছে অনেকটা। এবার এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে চেন্নাই।

আলোচনা-সমালোচনার সেই ম্যাচে অবশ্য চেন্নাইকে ৪৩ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো বেঙ্গালুরু। টিম ডেভিডের ২৫ বলে ৭০ রানের ধ্বংসাত্মক ইনিংসে ২৫০ রানের বড় সংগ্রহ পেয়েছিলো স্বাগতিক বেঙ্গালুরু। ২৫১ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় সেই লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি চেন্নাই, অলআউট হয় ২০৭ রানে

আরো পড়ুন: