লর্ডসে ফিরছেন বাবর
প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। তবে চোট থেকে সেরে উঠায় দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। এমন ইঙ্গিত দিয়েছেন বোলিং কোচ উমর গুল।
প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। তবে চোট থেকে সেরে উঠায় দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। এমন ইঙ্গিত দিয়েছেন বোলিং কোচ উমর গুল।
প্রথম চার দিনের ম্যাচে কোডি ইউসুফ, জেরাল্ড কোয়েতজি, শেপো মোরেকির পেস আগুনে পুড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসের একটিতেও দাঁড়াতে পারেননি নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেনরা। ব্যাটারদের ব্যর্থতায় সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ইনিংস জুড়ে বাংলাদেশ এইচপির হয়ে একাই লড়াই করে গেছেন আরিফুল ইসলাম। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকা এইচপির হয়ে ৬৬ রানের ইনিংস খেলেন আরিফুল। কিন্তু বাকিরা কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষদিকে কিছুটা আশা জাগালেও ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এইচপি। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ২১ রানে হারে তারা। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জেতার পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো এইচপি।
কলম্বো টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শ্রীলঙ্কা। তবে ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি কেড়ে নিতে পারেনি স্বাগতিকরা। দিন শেষে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছে তারা। এখনো ভারতের চেয়ে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। সোনাল দিনুশা ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন, তাঁর সঙ্গে ৫০ বল খেলে ৮ রানে অপরাজিত লাহিরু কুমারা।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলা সাত ক্রিকেটার আছেন সাউথ আফ্রিকা সফরের বাংলাদেশ ‘এ’ দলে। তবে মাঠের ক্রিকেটের সেই অভিজ্ঞতার ছাপ রাখতে পারলেন না জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপুরা। প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন নাইম শেখ-আফিফ হোসেনরা। সাউথ আফ্রিকা ‘এ’ দলের রান পাহাড়ের চাপে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অল আউট হয়েছে ১১০ রানে। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪০০ রানে হেরেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়াকে আচরণবিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাউন্ডারির কাঠামোয় ব্যাট দিয়ে আঘাত করায় এই শাস্তি পেয়েছেন তিনি।
মুশফিকুর রহিম, লিটন দাসরা জ্বলে উঠতে না পারায় দুই দিনেই শেষ ম্যাকাই টেস্ট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতে ব্যস্ত আয়োজকরা। দর্শকরা ততক্ষণে মাঠে নেমে গেছেন, দুই দলের ক্রিকেটার গল্পে ব্যস্ত ছিলেন সেই মঞ্চের আশেপাশেই। পুরো ম্যাচ জুড়ে দাপুটে বোলিংয়ে বাংলাদেশকে ভুগিয়েছেন মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলে নিয়েছেন ১০ উইকেট।
সাউথ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের লড়াই করার সামর্থ্য আছে বলে মনে করেন দেশটির সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। কঠিন কন্ডিশনের কারণে সফরটি চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস তার।
অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার ঘটনা যেন এখন আর নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন একাধিক ম্যাচ হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টও শেষ হয়েছে মাত্র দুই দিনে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের এই টেস্টে দুই দল মিলে মাত্র ৭৫০ বল খেলেছে। টেস্ট ক্রিকেটে বলের হিসেবে এটি চতুর্থ সর্বনিম্ন। আর এমন পিচ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল কিংবা গণমাধ্যমে তেমন কোনো সমালোচনা না থাকলেও ভারতীয় উপমহাদেশে তিন দিনে টেস্ট শেষ হলেই পিচ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এই দ্বিমুখী মানসিকতা নিয়েই নিজের কলামে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মাইকেল হাসিকে নিয়ে এবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে টানাটানি শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ‘মিস্টার ক্রিকেট’ নামে পরিচিত সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে চায় দুই দলই।
নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে এবার ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন ব্রাইডন কার্স। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন এই পেসার। তবে ডার্বির একটি নাইটক্লাবের হাতকড়া পরা অবস্থায় তাকে দেখা যাওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আপাতত দল থেকে বাদ পড়েছেন তিনি।
বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ্রায়েম ক্রেমার। নামিবিয়ায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।