ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে ‘ফ্লুক’ বলছেন আলাউদ্দিন বাবু
সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার এমন নজির সাম্প্রতিক সময়ে তো বটেই, সবমিলিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা পারফরম্যান্স। যদিও এটাকে 'ফ্লুক' বলছেন আলাউদ্দিন বাবু। তার মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও বড় দল নয়।