আগামী আইপিএলে ফিরবেন ধোনি, আশাবাদী চেন্নাই
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ মৌসুমে চোটের কারণে পুরো আসরেই মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারে এই প্রথম একটিও ম্যাচ খেলেননি ধোনি।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এত দিন মার্চ থেকে মে মাসের মধ্যে আয়োজন করা হলেও ভবিষ্যতে আইপিএল ছয় মাস পিছিয়ে সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিযোগিতার চেয়ারম্যান অরুণ ধুমাল। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিভিন্ন পক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে বিসিসিআই।
প্রথম কোয়ালিফায়ারের চাপ, প্রতিপক্ষের শক্তিশালী বোলিং আর ফাইনালে ওঠার লড়াই- সব মিলিয়ে কঠিন এক সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুললেন রজত পাতিদার। মাত্র ৩৩ বলে খেললেন ৯৩ রানের বিস্ফোরক ইনিংস। ইনিংসে ছিল ৯টি ছক্কা। অসাধারণ ইনিংসে একটিও ডট বল খেলেননি তিনি। তার ব্যাটে ভর করেই গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র্যান্কিং সাত নম্বরে আছে বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যান্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। দারুণ বোলিং করে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলামও।
আইপিএলের চলতি আসরে আলো ছড়িয়ে ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে ভারতের জাতীয় দলে খেলেছেন প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, রিংকু সিংয়ের মতো ক্রিকেটাররা। তবে এখনো কপাল খুলেনি রজত পাতিদারের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলার পর পাতিদারকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।
ব্যাটিং বান্ধব উইকেট পেলেই প্রতিপক্ষের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান ট্রাভিস হেড, অভিষেক শর্মারা। তবে উইকেটে সুইং কিংবা বোলারদের জন্য সহায়তা থাকলে রান তুলতে বেগ পেতে হয় তাদের। গুজরাট টাইটান্সের বোলারদের পারফরম্যান্সও নির্ভর করে উইকেটের উপর। পিচে সুবিধা থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের চ্যালেঞ্জে ফেলেন মোহাম্মদ সিরাজ-কাগিসো রাবাদারা। তবে উইকেট ব্যাটিং নির্ভর হলে উল্টো চ্যালেঞ্জে পড়ে তারা। টম মুডি মনে করেন, গুজরাটের বোলিং অনেকটা হায়দরাবাদের ব্যাটিংয়ের মতো।
জেসন হোল্ডারের বলে মিড অফে ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে এক রান নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। যদিও এক রানের জন্য দৌড়ে গুজরাট টাইটান্সের ফিল্ডারের ওভার থ্রোতে ৫ রান পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। কখনো চার ছেড়েছেন আবার ছেড়েছেন ক্যাচও। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে আক্ষেপ করলেন শুভমান গিলও। গুজরাটের অধিনায়ক স্বীকার করলেন, গ্রাউন্ড ফিল্ডিংয়ে আপ টু দ্য মার্ক ছিলেন না তারা।
ভারতের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ৬ জুন নিউ চণ্ডীগড়ে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৪ জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবুও ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে পারেননি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি মাত্র এক বছর আগে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া রিজওয়ানকে। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন জানিয়েছেন, ওয়ানডে থেকে রিজওয়ানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মূলত ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলাও এখন অনিশ্চিত। ফলে পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আছে জশ ইংলিসের।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত কেউ দুইশ রানের দেখা পাননি। সেই অসম্ভবকেই নিজের লক্ষ্য বানিয়েছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই বড় বড় রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি।