আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
চলতি বছরের অক্টোবরে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশই সিরিজটি বাস্তবায়িত করতে চায়। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।