পাওয়েলকে সরানো ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বাজে সিদ্ধান্ত: ব্রাভো
রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ ২০ ওভারের বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পরও পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।