টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস
ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য সাউথ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার। টি-টোয়েন্টি ব্লাস্টের পাশাপাশি দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচেও পাওয়া যাবে ২১ বছর বয়সী ব্যাটারকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাম্পশায়ার।