১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ১০ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় নেপালের বিপক্ষে।
টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা ১০ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় নেপালের বিপক্ষে।
আফগানিস্তান সিরিজ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে আফিগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে গণমাধ্যেমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের ব্যাটার সাইফ হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ১৫টি ক্লাবকে। এর আগে সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল। আজ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এনসিএল টি-টোয়েন্টিতে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। তারা রাজশাহী বিভাগকে ২৮ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।
বেশ কয়েক বছর ধরেই ক্রিকেটে বিনিয়োগের কথা ভাবছে সৌদি আরব। তারা আইপিএলের সঙ্গেও জড়িত হওয়ার গুঞ্জন ছিল। তবে নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে মাটিতে আইএল টি-টোয়েন্টি হতেও কোনো বাধা নেই।
এবারের এশিয়া কাপের ফাইনালের নায়ক বনে যান তিলক ভার্মা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে নবম এশিয়া কাপ শিরোপা জিতিয়েছিলেন তিনি। দেশে ফিরে পাকিস্তান ম্যাচের অভিজ্ঞতা তুলে ধরেন তিলক।
দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় শুরুতে রাখা হয়নি ১৫ ক্লাবকে। বিতর্কিতভাবে কাউন্সিলরের তালিকায় না রাখায় বিসিবির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ক্লাব কর্তারা। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেয়া হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিতও করে কমিশন।
আগেই জানা গেছে কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। তিনি মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। এবার দলটি সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম প্রকাশ করেছে। দলটিতে তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটার। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ফেললেও কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বিবেচিত হননি সাদমান। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) শেষ চার-পাঁচ বছরে খেলা হয়নি এই ওপেনারের। এসব নিয়ে কিছুটা আক্ষেপ আছে এই ওপেনারের। গায়ে শুধুমাত্র 'টেস্ট ক্রিকেটার' তকমা পড়ে যাওয়ায় খানিকটা বিরক্তও তিনি।
স্ট্রাইক রেট ইস্যুতে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। এবার তাদেরকে রেখেই সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ। তবে সুযোগ হয়নি নাসিম শাহর।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশের বাইরে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে চাওয়া ক্রিকেটারদের সব অনাপত্তিপত্র (এনওসি) সাময়িকভাবে স্থগিত করেছে। পিসিবির প্রধান অপারেশন্স অফিসার (সিওও) সুমাইর আহমাদ সাঈদ ২৯ সেপ্টেম্বর খেলোয়াড় ও এজেন্টদের উদ্দেশে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।