শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেও নেই হাসারাঙ্গা, অনিশ্চিত এশিয়া কাপেও
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলটি গঠিত হয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিতব্য সিরিজটির জন্য।
ইংল্যান্ডের আগ্রাসী টেস্ট কৌশল 'বাজবল' নিয়ে এবার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার মতে, অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে হলে ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই টিকে থাকতে হবে।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে অ্যান্টিগা। এই রান ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ত্রিনবাগো।
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাসের ব্যবধানে আইপিএল ও ভারতের ক্রিকেটও ছেড়ে দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ভারতের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরে খেলতে চান অশ্বিন।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। ডানহাতি ব্যাটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন মাইক হেসন। পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ হারিসও। ডানহাতি এই ব্যাটার জানান, টি-টোয়েন্টিতে টিকতে হলে বাবরকে আরও দ্রুত রান তুলে খেলতে হবে। হারিসের এমন মন্তব্যে ক্ষেপেছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, হারিস এমন মন্তব্য করলে তাকে বেত দিয়ে পেটানো উচিত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন ডেভিড মালান। আগামী বিপিএলে ইংল্যান্ডের সাবেক এই ব্যাটারকে দেখা যেতে পারে রংপুর রাইডার্সের জার্সিতে। মালানকে দলে নিতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফ্রাঞ্চাইজিটি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলতে যাচ্ছে এই তিন দল।
নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে সেঞ্চুরি পেয়েছে অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের সঙ্গে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ক্যামেরন গ্রিনও। বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়া সেঞ্চুরিতে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন গ্রিনের সতীর্থ হেড ও মার্শ।
আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার জন মুনিকে আবারও ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। বুধবার (২৭ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেকে ফিট রাখতে বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কঠোর অনুশীলন করছেন আজম খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চলমান ফিটনেস রুটিন ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে ঢাকা পৌঁছে গেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখান থেকেই আরেকটি ফ্লাইটে ১টা ২০ মিনিটে সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস দল।