কোচ আপনাকে পরামর্শ দিতে পারবে, তারা ২২ গজে গিয়ে খেলবে না: লিটন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। গতকাল সিরিজের শেষ ম্যাচ শেষে আবারও সমালোচনা হয়েছে দলটির কোচদের নামে। এবার তাদের সামনে ঢাল ধরলেন লিটন দাস।