মিতব্যয়ী বোলিংয়ে রিশাদের এক উইকেট, হোবার্টের জয়
মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুই উইকেট নিলেও বল হাতে খরুচে ছিলেন রিশাদ হোসেন। তবে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বোলিংয়ে আলো ছড়ালেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার। প্রথম তিন ওভারে মিতব্যয়ী বোলিং করলেও উইকেটশূন্য ছিলেন তিনি। তবে নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে ফিরিয়েছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ককে।