ছিটকে গেলেন লাথাম, অধিনায়ক নিশাম
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি থেকে চোটের কারণে ছিটকে গেছেন টম লাথাম, রোববার এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েলিংটনে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে টম ব্লান্ডেলকে।
কয়েক দশক ধরে এশিয়ার দেশগুলো নিয়ে হয়ে আসছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের আদলে ইউরোপীয় অঞ্চলের শীর্ষ দেশগুলোকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো নেশন্স কাপ। ২০২৭ সালে প্রথম আসর আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আগামী মাস দুয়েকের মধ্যে টুর্নামেন্টের ধরণ, বিস্তারিত সবকিছু জানানো হবে বলে নিশ্চিত করেছেন ব্রায়ান ম্যাকনিস।
সাউথ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরলেন লকি ফার্গুসন। ডানহাতি পেসারের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্সরা। ব্যাটারদের কেউই দাঁড়াতে না পারায় মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় হাফ সেঞ্চুরি করলেন টম লাথাম। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
আইপিএল থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। গত ডিসেম্বরে আইপিএলের নিলাম থেকে একমাত্র আনক্যাপড বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অজি এই অলরাউন্ডারকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারায় পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে পাকিস্তান।
সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এমন ঘটনায় উদ্বিগ্ন আফগান ক্রিকেটাররা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ভারতকে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু দাবী করে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তরুণ আফগান স্পিনার মোহাম্মদ গাজানফার।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পল স্টার্লিং। বৃহস্পতিবার ১৯ মার্চ নিজের এই সিদ্ধান্তের কথা জানান আয়ারল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার। ধারণা করা হচ্ছে কদিন আগেই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৯৯৬ সালে মরফেটভিলের বিপক্ষে ১৮৪ রানের ইনিংস খেলেছিলেন ড্যারেন চিক। ম্যাচটা নিশ্চিতভাবেই কখনো ভুলতে পারবেন না তিনি। প্রায় ৩০ বছর আগে ড্যারেন যখন এমন ইনিংস খেলেছিলেন তখন তার ছেলে স্যামের বয়স ছিল মাত্র ৯ বছর। সাইড লাইনে বসে সেই ম্যাচটি দেখেছিলেন স্যাম।
চোট নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন ফখর জামান ও বাবর আজম! সবশেষ বিশ্বকাপের পারফরম্যান্স বিশ্লেষণ শেষে এমন তথ্য সামনে এনেছেন আকিব জাভেদ। ফিটনেস না থাকায় বাংলাদেশ সফরে রাখা হয়নি ফখরকে। বাঁহাতি ব্যাটারও নিশ্চিত করেছেন, তিনি ৫০ ওভারের ক্রিকেট খেলার জন্য ফিট ছিলেন না।
পাকিস্তান ক্রিকেটকে নতুন করে আলোচনায় এনেছেন বাবর আজম ও ফখর জামান! অভিযোগ উঠেছে, চোট লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন এই দুই সিনিয়র ব্যাটার। বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটে জস বাটলারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার এখনও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
রোহিত শর্মার টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক ছিলেন না সূর্যকুমার যাদব। এর আগে বড় পর্যায়ে নেতৃত্ব দেবার খুব বেশি অভিজ্ঞতাও ছিলো না। তবুও রোহিতের অবসরের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করা হলো সূর্যকুমারকে। অনেকেই ভেবেছিলেন ভারতের প্রধান কোচ ও কলকাতা নাইট রাইডার্সে সূর্যকুমারকে সতীর্থ গৌতম গম্ভীরের পরামর্শেই অধিনায়ক করা হয়েছিল। কিন্তু অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানোর পর ভারতীয় অধিনায়ক জানালেন, গম্ভীর নন, তার অধিনায়ক হবার পেছনে অবদান আছে অন্য চারজন ব্যক্তির।