৪২৯ রানের ম্যাচে পেরেরার সেঞ্চুরিতে জিতল শ্রীলঙ্কা
৪২৯ রানের রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে শেষ হাসি হাসলো শ্রীলঙ্কা। নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারালো চারিথ আসালঙ্কার দল। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ম্যাচে দাপটের সঙ্গে ইনিংস শুরু করলেও শেষদিকে খেই হারিয়ে ফেলে কিউইরা।