অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে পেইন
সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া 'এ' দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 'এ' দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।
সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া 'এ' দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 'এ' দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।
চলতি মাসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে প্রোটিয়াদের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াডে নেই সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা এবং বেন কারানের মতো ক্রিকেটার।
প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করাম খেলেছিলেন ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস। ডানহাতি ব্যাটারের এমন বীরোচিত ইনিংসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতে সাউথ আফ্রিকা। ২৭ বছরের আক্ষেপ ঘুচানো শিরোপা জিতিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। শিরোপা জেতার কয়েক দিন পর আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এগোলেন মার্করাম।
জাতীয় দলের স্কোয়াডে না থাকলেও ভারত ‘এ’ দলের হয়ে খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন হার্শিত রানা। ‘এ’ দলের সিরিজ শেষ হলেও এখনই ইংল্যান্ড থেকে ফেরা হচ্ছে না তাঁর। কয়েকজন ক্রিকেটারের হালকা চোট থাকায় ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দলে যুক্ত করা হয়েছে হার্শিতকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইংল্যান্ডের মাটিতে আয়োজিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ‘পাতৌদি ট্রফি’র বদলে আসন্ন সিরিজ থেকে এই সিরিজের নামকরণ করা হচ্ছে ‘শচিন-অ্যান্ডারসন ট্রফি’ নামে। তবে ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পাতৌদির নাম সরানোর সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি।
স্পোর্টস হার্নিয়ার চিকিৎসা নেওয়ার জন্য লন্ডন গেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। জানা গেছে সেখানে অস্ত্রোপচার করাতে হতে পারে তার। এর ফলে কিছুদিনের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে তারকা এই ভারতীয় ব্যাটারকে।
সম্প্রতি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফলে তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গেছে ভারত। এই সিরিজে কোহলির লড়াকু মানসিকতা মিস করবে ভারত, এমনটাই মনে করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার পর সাদা পোশাকের ক্রিকেটে ভারতের অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। সবার চেয়ে এগিয়ে ছিলেন পেসার জসপ্রিত বুমরাহ। বিভিন্ন সময় রোহিতের অনুপস্থিতিতে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। চতুর্থ ইনিংসে লড়াকু এক সেঞ্চুরি করে সবার নজর কেড়ে নিয়েছেন এইডেন মার্করাম। তবে প্রথম ইনিংস থেকেই দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চারদিনের টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭-২৯ সময়কালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে টেম্বা বাভুমার সাউথ আফ্রিকা। তাদের এই উদযাপনের দিনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ধনঞ্জয়া ডি সিলভা মনে করিয়ে দিয়েছেন সাউথ আফ্রিকায় আজকে তাদেরও থাকার সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যবসত তারা সেটি পারেননি।
মায়ের অসুস্থতার খবরে আচমকা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে ফিরছেন ভারতের প্রধান কোচ। ১৭ জুন হেডিংলিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।