অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, ডাক পেলেন জানসেন

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
অটেনিল বার্টম্যান
অটেনিল বার্টম্যান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটিকে গেছেন সাউথ আফ্রিকার পেসার অটেনিল বার্টম্যান। প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংইয়ের চোটে পড়েছেন তিনি।

শনিবার ক্রিকইনফো জানিয়েছে, ডলফিন্সের হয়ে ম্যাচটিতে মাত্র পাঁচ ওভার বোলিং করেছিলেন বার্টম্যান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামেননি তিনি। চোটের অবস্থা জানতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই জানা যাবে তার সুস্থ হয়ে উঠতে কতটা সময় লাগতে পারে।

বার্টম্যানের বদলি হিসেবে দলে প্রোটিয়া দলে ডাকা হয়েছে ডুয়ান জানসেনকে। নামিবিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার দ্বিতীয় সারির দলের হয়ে খেলছিলেন জানসেন। তিনি এবার মূল দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে আরও বড় ধাক্কা খেয়েছে প্রোটিয়ারা। কাগিসো রাবাদা সিরিজটি থেকে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। টেস্ট সিরিজেও খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

রাবাদার চোট নিয়ে এখনও বিস্তারিত জানায়নি সাউথ আফ্রিকা। টেস্ট সিরিজ শুরুর আগে তাকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানা গেছে। এমন অবস্থায় বার্টম্যানকে টেস্ট দলে নেয়ার জন্য বিবেচনা করা হতে পারে।

সদ্য সমাপ্ত নামিবিয়া, জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাকে হওয়া ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট নিয়েছেন জানসেন। নামিবিয়ার বিপক্ষে দুই ওয়ানডেতে নিয়েছেন পাঁচ উইকেট। রোববার হতে যাওয়া তৃতীয় ওয়ানডেতে অবশ্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরো পড়ুন: