বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কাজে নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটা নাগাদ দিল্লিতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ১৯৪ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছেন ৮৩ জন বিদেশি। নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়ে নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে আছেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন করেছে তিনটি দল। আগামী আরও দশ বছরের জন্য পিএসএলে থাকার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।
সংযুক্ত আরব আমিরাতের ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজের আগে নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।
জাতীয় দল ও বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও কদিন আগেই বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।
আজমান টাইটান্সের বিপক্ষে ১১৮ রান করেও হারতে হয়েছে নর্দান ওয়ারিয়র্সকে। এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে তিনি খরচা করেছেন ৩৬ রান। এর মধ্যে প্রথম ওভারেই দুই ছক্কা ও ৩ চারে তাসকিন খরচ করেন ২৪ রান।
সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন মারুফা আক্তার। দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেছিলেন ডানহাতি এই পেসার। ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও শেয়ার করে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। নতুন মৌসুমে ঠিকানা বদলাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার। বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।