গতির সঙ্গে আপোষ করতে চান না উমরান
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। এবারও ভারতের বাইরে বসছে আইপিএলের নিলাম। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়ার পর এবার নিলাম হবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে আইপিএলের নিলামে অংশ নিতে ১ হাজার ৩৫৫জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ গোলাম মুর্তজা। লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে সহকারী কোচ হিসেবে কাজ করা রাজশাহীর সাবেক ক্রিকেটারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য তারকাঠাসা দল বানিয়েছে রংপুর রাইডার্স। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে খুশদিল শাহকেও। পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আন্দ্রে রাসেলের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন শিমরন হেটমায়ার। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার। খানিকটা দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ লুফে নেন আলিশান শারাফু। সমান তিনটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৪৭ রান করা হেটমায়ারকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাসেল।
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়ে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্টে সপ্তাহ তিনেক আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেতা জিয়াউল হক পলাশের নাম প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে ২০ হাজার ডলারে অ্যাঞ্জেলো পেরেরাকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলতে আসছেন না লঙ্কান এই অলরাউন্ডার। বুড়ো আঙুলের ভেঙে যাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। দ্রুতই পেরেরার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএল নিলামে নাম লিখিয়েছেন মোট ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। এর মধ্যে পাঁচজন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তারা পুরো আইপিএলে খেলতে পারবেন না। এরই মধ্যে এই পাঁচজনের নাম প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে নিলামের আগেই দলে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদ। বিপিএলের গত আসরেও দলটির হয়ে খেলে গেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
২০২৫ আইপিএলের আগে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিংকু সিং, হার্শিত রানা ও রমনদীপ সিংয়ের সঙ্গে আন্দ্রে রাসেলকেও রিটেইন করে কলকাতা নাইট রাইডার্স। ১২ কোটি রুপিতে রিটেইন করলেও পরের মৌসুমেই ৩৭ বছর বয়সি অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। ২০২৬ সালের জন্য ধরে না রাখার পর নিলামের সপ্তাহ দুয়েক আগে আইপিএলকে বিদায় বলেছেন রাসেল। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জানান, তিনি হারিয়ে যেতে চাননি বলেই অবসর নিয়েছেন।
বিপিএলের আগামী আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথা রয়েছে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের। জাতীয় দলের বাইরে থাকা আরও বেশ কয়েক জন ক্রিকেটার দল পেয়েছেন বিপিএলে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের পুরো বিপিএল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় দলের সিরিজ থাকায় ১২ জানুয়ারি পর্যন্ত তাদের এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।