বিগ ব্যাশ শেষ আফ্রিদির
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। তবে বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় ম্যাচগুলো মাঠে গড়াবে ৩১ ডিসেম্বর।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলছে নোয়াখালী এক্সপ্রেস। তিনটি ম্যাচেই হেরেছে দলটি। ব্যাটারদের ব্যর্থতার কারণেই এমন হার আসছে বলে মন্তব্য করেছেন দলটির পেসার রেজাউর রহমান রাজা।
না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে রাষ্ট্রীয় শোক। শোকের প্রতি সম্মান জানিয়ে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি। তবে সুযোগ পেয়েই বাজিমাত করলেন রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ডানহাতি এই পেসার। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ২৯ ম্যাচের টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটাই রিপনের সেরা বোলিং ফিগার।
টানা দুই হার নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই প্রত্যয় মাঠে ব্যক্ত করতে পারেনি বিপিএলের নবাগত দলটি। আগে ব্যাট করে ১২৪ রানে থামে দলটি। জিততে হলে দলটির বোলারদের নাটকীয় কিছু করে দেখানোর বিকল্প ছিল না। তবে সেটা হয়নি। তারা রাজশাহীর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে।
২৬ ডিসেম্বর বিপিএল শুরু হলেও রংপুর রাইডার্স প্রথম ম্যাচ খেলেছে ২৯ ডিসেম্বর। যেখানে নিজেদের প্রথম ম্যাচেই ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের পর ডেভিড মালান ও লিটন দাসের ব্যাটে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। নিজে হারলেও প্রতিপক্ষ রংপুরকে প্রশংসায় ভাসিয়েছেন চট্টগ্রামের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের মিনিট বিশেক আগে অনুশীলন করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গে কাজ করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে হঠাৎই হার্ট অ্যাটাক করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে তাসকিন আহমেদ ও এমআই এমিরেটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদ হোসেন খেলছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তাসকিন মনে করেন, এসব বড় লিগ খেলে তারা যা শেখার সুযোগ পাচ্ছেন সেসব ৫ শতাংশ হলেও বাংলাদেশের দলের উন্নতিতে প্রভাব ফেলবে।
বিপিএলের এবারের আসর শুরু হয়েছে সিলেটে। প্রত্যেক দিনই গ্যালারি ভর্তি দর্শক দেখা গেছে। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে সিলেট টাইটান্স। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছে তারা।
আইপিএলে কয়েক মৌসুম খেলেছেন, পারফর্মও করেছেন—তবুও মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে কখনই তিন কোটি রুপি দিয়ে কেনেনি কোন ফ্র্যাঞ্চাইজি। সেই মুস্তাফিজই আগামী আসরের জন্য বিক্রি হয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশের তারকা পেসারকে খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তাসকিন আহমেদ মনে করেন, মুস্তাফিজের দাম ৯ কোটির জায়গায় ১৮ কোটি হলেও অবাক হওয়ার কিছু ছিল না।