রান তোলার জন্য আফ্রিদির ওভারকেই লক্ষ্য বানিয়েছিলেন মানজি
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটু বেশিই খরুচে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। চার ওভারে ৪০ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের এই পাকিস্তানি পেসার। এর মধ্যে একই ওভারে সিলেট স্ট্রাইকার্সকে ২১ রান দেন তিনি। ম্যাচ শেষে উইকেটে এসেই আফ্রিদির ওপর চড়াও হওয়ার কারণ জানিয়েছেন জর্জ মানজি।