আইপিএলের চেয়ে ডিপিএলকে কঠিন বলছেন পারভেজ রসুল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কঠিন বলে মনে করছেন পারভেজ রসুল! এই ব্যাপারে অবশ্য নিজস্ব যুক্তিও তুলে ধরেছেন আইপিএলে চার আসর খেলা এই ক্রিকেটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কঠিন বলে মনে করছেন পারভেজ রসুল! এই ব্যাপারে অবশ্য নিজস্ব যুক্তিও তুলে ধরেছেন আইপিএলে চার আসর খেলা এই ক্রিকেটার।
ভালো শুরুর পর পাওয়ার প্লে শেষে দ্রুতই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দুর্বার রাজশাহী। তবে ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলীরা তাদেরকে পথ দেখিয়েছেন, ১৭৮ রানের পুঁজিও এনে দিয়েছেন। সিলেটে রানপ্রসবা উইকেটে এমন রান নিয়ে জয়ের নিশ্চয়তা না থাকলেও সেটাই করে দেখিয়েছে রাজশাহীর বোলাররা।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসারের শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে টানা হারে স্বাভাবিকভাবেই বিষণ্ণ ছিল ফরচুন বরিশালের ডাগ আউটে। ম্যাচ শেষে ড্রেসি রুমে ফেরার পথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের ক্রিকেটের পুরোটাই যেন ঢাকা কেন্দ্রিক। দেশের সব বিভাগে ‘পর্যাপ্ত’ অনুশীলন সুবিধা না থাকায় মিরপুরে লেগে থাকে ‘অনুশীলনজট’। জাতীয় দলের পাশাপাশি হাইপারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল, যুব দল কিংবা নারীদের ক্রিকেটের অনুশীলন সবই মিরপুরের সেই একাডেমি মাঠে। সবশেষ কয়েক বছরে অবশ্য চিত্র খানিকটা বদলাতে শুরু করেছে। তবে জাতীয় দলের বাইরে লেগে মিরপুরে যেন অচেনা হয়ে উঠে ক্রিকেটারদের জন্য।
শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি সাব্বির রহমানের! কদিন আগে এমন খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। অনুশীলনে না এসে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন সাব্বির, এমন খবর গণমাধ্যমে প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। কোচের ভেতরের কথা বাইরে বলার ব্যাপারটি ভালোভাবে নেননি ডানহাতি এই ব্যাটার।
টানা চার ম্যাচ হেরে আগে থেকেই পয়েন্ট তালিকার তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। কখনও ব্যাটিং ব্যর্থতা আবার কখনও বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গ খুঁজে না পাওয়া। ঢাকার ‘হাজারটা’ সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, তাতে সিলেটে প্রথম দুই ম্যাচ খেলেও ভাগ্য বদলাতে পারেননি। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার পুঁজিটা একেবারে খারাপ ছিল না। সাব্বির রহমানের ৩৩ বলে অপরাজিত বিধ্বংসী ৮২ রানের ইনিংসে ১৭৭ রান করতে পেরেছিল তারা।
রংপুর রাইডার্সের জয়ের সমীকরণটা একেবারেই সহজ ছিল না। শেষ ৬ বলে ২৬ রান নেয়াটা কতোটা কঠিন সেটা ম্যাচ শেষে বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তথা বাংলাদেশের ইতিহাসেই যেটা হয়নি সেটাই রীতিমতো করেছেন নুরুল হাসান সোহান। কাইল মেয়ার্সের করা শেষ ওভারে তিনটি ছক্কা ও সমান ছক্কায় ম্যাচ শেষ করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন এই অধিনায়ক।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসার কাইল মেয়ার্সের বিপক্ষে উইকেটে তখন নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি। মেয়ার্সের লো ফুলটস ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারলেন সোহান। পরের বলে ক্যারিবীয় পেসারের স্লোয়ার ডেলিভারিতে চার মেরেছেন ফাইন লেগ দিয়ে। তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে রংপুরের কাজটা আরও সহজ করে আনেন সোহান।
বল হাতে ২০২৪ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন তাসকিন আহমেদ। তিন সংস্করণ মিলে পুরো বছরে ৩০ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর হয়ে বছরের শেষটাও হয়েছে দারুণভাবে। ফরচুন বরিশালের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৩ উইকেট।
শেষ ওভারে দরকার ২৬ রান। কাইল মায়ার্সের প্রথম দুই বলে ছক্কা চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন নুরুল হাসান সোহান। তৃতীয় বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে আরেকটি চার মারেন এই উইকেটরক্ষক। পরের বলে এই একই প্রান্তে মারেন আরেকটি ছক্কা। শেষ দুই বলে আবারও চার ছক্কা মেরে রংপুরের জয় নিশ্চিত করে সোহান। টুর্নামেন্টে এটি তাদের টানা ষষ্ঠ জয়।
বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার! তাঁর ঠিক পাশেই গল্প করছেন এনামুল হক বিজয় ও উইলিয়াম বসিস্তো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে আইসিসির ক্যামেরায় বন্দী করা এমন ছবি হয়ত ইতোমধ্যে আপনি বেশ ক’বার দেখে ফেলেছেন। ছবির পেছনের গল্পটা একটু বলে নেয়া যাক। ২০১২ যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের ঘটনা! বাংলাদেশের ১৭১ রানের জবাবে তখন ব্যাটিং করছিলেন বসিস্তো ও পিয়ারসন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সঙ্গে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের কথাও নিশ্চিত হওয়া গেছে কদিন আগে।