পিএসএলে দল না পেয়ে অবসরে ইহসানউল্লাহ
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছেন ইহসানউল্লাহ। নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের এই পেসার। গতকালই ড্রাফট ছিল পিএসএলের। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি এই পেসারের ওপর।
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছেন ইহসানউল্লাহ। নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের এই পেসার। গতকালই ড্রাফট ছিল পিএসএলের। সেখানে কোনো দলই আগ্রহ দেখায়নি এই পেসারের ওপর।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ হোসেন। কদিন আগে একই দলের হয়ে বিপিএল খেলে গেছেন শাহীন শাহ আফ্রিদি। বিপিএলের পর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বাঁহাতি পেসারের সঙ্গে খেলবেন রিশাদ। শিরোপা জেতা অধিনায়ক শাহীন আফ্রিদিকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই জেমস ভিন্সকে করাচি কিংস এবং ক্রিস জর্ডান ও ডেভিড উইলিকে রিটেইন করে মুলতান সুলতানস। ১৩ জানুয়ারি লাহারে হওয়া ড্রাফট থেকে দল পেয়েছেন ইংল্যান্ডের আরও তিন ক্রিকেটার। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর আর লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে স্যাম বিলিংস ও কম কারানকে।
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরি মিলে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৩ জন। পিএসএলের এবারের আসরে করাচিং কিংসের হয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, পেশাওয়ার জালমিতে পেসার নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সঙ্গে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের কথাও নিশ্চিত হওয়া গেছে কদিন আগে।
সূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। তবে নতুন সূচিতে ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে হবে টুর্নামেন্টের ড্রাফট। যদিও শুরুতে বেলুচিস্তানের গাদারে হওয়ার কথা ছিল এটি। তবে লজিস্টিক সমস্যার কারণে বেলুচিস্তান থেকে লাহোর সরিয়ে আনা হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সবমিলিয়ে ১৯ দেশের মোট ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।
২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় কেন উইলিয়ামসনের। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের হয়ে টানা ৮ বছর খেলেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। সবশেষ আইপিএলে উইলিয়ামসন খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। যদিও চোটের কারণে সেভাবে খেলার সুযোগ হয়ে উঠেনি তাঁর।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এমন খবর আগেই প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাঁহাতি পেসারের পাশাপাশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নিবন্ধনের কথা জানিয়েছিল তারা। এবার তাদের দুজনের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও ৬ ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মাঠে গড়ায় বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে মাঠে গড়ায় আইপিএলে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হয়ে গেলেও পিএসএলের আসছে মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।