সাকিবের এক উইকেটে জাফনার জয়, খরুচে বোলিংয়ে বিবর্ণ হাসান
ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ পেলেন না সাকিব আল হাসান। ইনিংসের শেষের দিকে বাঁহাতি ব্যাটার খেললেন পাঁচ বল। হাসান মাহমুদকে এক চার মারার পাশাপাশি দুইশ স্ট্রাইক রেটে করলেন ১০ রান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও খুব বেশি সুযোগ এলো না সাকিবের। বাঁহাতি স্পিনে বেন ম্যাকডরমটকে ফেরালেন। তবুও সাকিবকে দুই ওভারের বেশি বোলিং দিলেন না জাফনা কিংসের অধিনায়ক ভানুকা রাজাপাকশে।